Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

আইভি রহমানের সমাধিতে আ.লীগের শ্রদ্ধা

📅 24 August 2023, 04:43 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আইভি রহমানের সমাধিতে আ.লীগের শ্রদ্ধা
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:  ২০০৪ সালের একুশে আগস্ট রক্তস্রোতের নারকীয় হামলায় প্রাণ হারানো আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বৃহস্পতিবার বনানী কবরস্থানে তার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও পরে দলের পক্ষে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরে সাংবাদিকদের কাছে তিনি একুশে আগস্টের গ্রেনেড হামলাকে সুপরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, তারেক রহমানের নির্দেশেই চালানো হয় একুশে গ্রেনেড হামলা। হরকাতুল জিহাদ ছিল কিলিং এজেন্ট। তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশ ছিল শেখ হাসিনাকে হত্যা করার। শেখ হাসিনা ছিলেন প্রাইম টার্গেট। ওবায়দুল কাদের বলেন, যারা হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির সঙ্গে জড়িত, তাদের সঙ্গে গণতান্ত্রিক শক্তির সহাবস্থান করার সুযোগ আছে কিনা তা নিয়ে দেশবাসীর কাছে প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনের কোনো বস্তুগত পরিস্থিতি দেশে বিরাজমান নেই। বিএনপির আন্দোলনে সুনামি হবে না—এটাই স্বাভাবিক। ক্ষমতার মুলা ঝুলিয়ে নেতাকর্মীদের মাঠে নামিয়েছিল বিএনপি। আন্দোলনের নামে পিকনিক পার্টি করেছে। আন্দোলনের জন্য সাবজেক্ট ও অবজেক্ট লাগে। কিন্তু বিএনপির এর কিছুই ছিল না। তাদের আন্দোলন নেতাকর্মী নির্ভর। জনগণের অংশগ্রহণ ঘটাতে পারেনি। জনগণ ছাড়া গণআন্দোলন হয় কীভাবে?
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]