Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ভারতের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে থাকবে এএলএইচ ধ্রুব হেলিকপ্টারের প্রদর্শনী

📅 11 August 2023, 06:13 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ভারতের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে থাকবে এএলএইচ ধ্রুব হেলিকপ্টারের প্রদর্শনী
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: দিল্লির লালকেল্লায় ভারতের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে এবার দেশটির নিজস্ব তৈরি এএলএইচ ধ্রুব হেলিকপ্টারের প্রদর্শনী থাকবে। আসছে ১৫ আগস্ট অনুষ্ঠিত হবে এ কুচকাওয়াজ। এতে দশমবারের মতো ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
হিন্দুস্তান টাইমস ভারতের প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, ১৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পতাকা উত্তোলনের পর দুটি এএলএইচ ধ্রুব হেলিকপ্টারের প্রদর্শনী হবে। এ প্রদর্শনীর পর উপস্থিত অথিতিদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ভারত ভূষণ বাবু এক টুইটবার্তায় জানিয়েছেন, এ বছর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে দেশের বিভিন্ন স্তর থেকে প্রায় ১ হাজার ৮০০ বিশেষ অতিথি উপস্থিত থাকবেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]