Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

মাহমুদউল্লাহর ব্যাপারে ‘আমাদের কিছু করার নেই’

📅 09 August 2023, 06:19 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মাহমুদউল্লাহর ব্যাপারে ‘আমাদের কিছু করার নেই’
স্পোর্টস ডেস্ক:  ৩০ আগস্ট পাকিস্তানে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে আগামী শনিবার দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। গত মার্চে সর্বশেষ ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের দলে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাদ পড়েন আয়ারল্যান্ড সিরিজে। বিসিবির পক্ষ থেকে কারণ হিসেবে বলা হয় তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
এশিয়া কাপ উপলক্ষে মঙ্গলবার মিরপুরে শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প। দলের সঙ্গে আছেন মাহমুদউল্লাহ; কিন্তু মূল দলে তার থাকা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। মঙ্গলবার বিসিবির জরুরি মিটিং শেষে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। তার কাছে জানতে চাওয়া হয় মাহমুদউল্লাহকে এশিয়া কাপের দলে রাখা হবে কিনা? এ ব্যাপারে মঙ্গলবার মিরপুরে বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, এশিয়া কাপে দল নির্বাচন নিয়ে আমার কোনো এখতিয়ার নেই। এটি সম্পূর্ণ টিম সিলেক্টরদের ব্যাপার। তারা কোচের সঙ্গে কথা বলবে। তারপর বোর্ডের কাছে দল পাঠাবে। সেখান থেকে দল নির্বাচন করা হবে। আমার এখানে একদমই কিছু করার নেই।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]