Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

সৌদি নাগরিকদের লেবানন ছাড়ার পরামর্শ

📅 05 August 2023, 03:06 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সৌদি নাগরিকদের লেবানন ছাড়ার পরামর্শ
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: অবিলম্বে লেবাননের ভূখণ্ড ছাড়ার সৌদি নাগরিকদের আহ্বান জানিয়েছে দেশটির সৌদি দূতাবাস। লেবাননে সশস্ত্র সংঘাতময় এলাকার কাছাকাছি না যাওয়ার বিষয়েও নাগরিকদের সতর্ক করেছে দূতাবাস। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) শনিবার এ তথ্য জানিয়েছে।
লেবাননে সৌদি দূতাবাস জানিয়েছে, সৌদি নাগরিকদের লেবানন ভ্রমণ থেকে বিরত রাখার সিদ্ধান্ত মেনে চলার গুরুত্ব পুনর্ব্যক্ত করছে দূতাবাস। আমরা সবার নিরাপত্তা কামনা করি। এসপিএ বিবৃতি অনুসারে, সৌদি নাগরিকদের যে কোনো জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য দূতাবাস কয়েকটি ফোন নম্বরও দিয়েছে। এর আগে ১ আগস্ট লেবাননের জন্য ভ্রমণনীতি আপডেট করে যুক্তরাজ্য। লন্ডন জানায়, অতিপ্রয়োজন না হলে লেবাননের দক্ষিণের আইন এল-হিলওয়েহ শিবিরের কাছে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। শিবিরের নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানায়, শিবিরে প্রয়াত ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের রাজনৈতিক দল-ফাতাহ এবং কট্টর উগ্রপন্থিদের মধ্যে ২৯ জুলাই শুরু হওয়া লড়াইয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। তাদের বেশির ভাগই জঙ্গি। ফিলিস্তিনের শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা অনুসারে, আইন এল-হিলওয়েহ লেবাননের ১২টি ফিলিস্তিনি শিবিরের মধ্যে সবচেয়ে বড়। লেবাননে অবস্থানরত আড়াই লাখ ফিলিস্তিনি শরণার্থীর মধ্যে অন্তত ৮০ হাজারের বাস এই শিবিরে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]