Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

আমরা চাই ভিসানীতির আওতায় জ্বালাও-পোড়াও বন্ধ হোক: পররাষ্ট্রমন্ত্রী

📅 27 May 2023, 05:25 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আমরা চাই ভিসানীতির আওতায় জ্বালাও-পোড়াও বন্ধ হোক: পররাষ্ট্রমন্ত্রী
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, ‘তারা আমাদের বলেছে— প্রধানমন্ত্রী যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চান, সেটিকে সাহায্য করার জন্য তারা তাদের ভিসানীতি প্রচলন করেছে। আমরা চাইব, এ ভিসানীতির আওতায় জ্বালাও-পোড়াও বন্ধ হোক।’ শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
একে আবদুল মোমেন বলেন, জ্বালাও-পোড়াওয়ের কারণে যারা একবার জ্বলেছে, তাদের চেহারা দেখলে বড় দুঃখ পাবেন। আমরা আর জ্বালাও-পোড়াও চাই না। তিনি বলেন, ২০১৪ সালে তারা ৩৮০০ যানবাহন জ্বালিয়েছে, বগি জ্বালিয়েছে, স্টিমার জ্বালিয়েছে। এখন যদি জ্বালাও-পোড়াও বন্ধ হয়, দ্যাট উড বি আ ব্লেসিং। তিনি আরও বলেন, যারা জ্বালাও-পোড়াও করে, তাদের সতর্ক হওয়া দরকার, তাদের নেতাদের সতর্ক হওয়া দরকার। আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করব।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]