Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

ফারুকের অভিনীত চলচ্চিত্র সমাজ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে: রাষ্ট্রপতি

📅 15 May 2023, 03:46 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ফারুকের অভিনীত চলচ্চিত্র সমাজ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে: রাষ্ট্রপতি
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘চিত্রনায়ক ফারুকের মৃত্যু দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি । তার অভিনীত চলচ্চিত্র দেশের সমাজ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। চলচ্চিত্র অঙ্গনে তার অবদান দেশের মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
রাষ্ট্রপতি মরহুম আকবর হোসেন পাঠান ফারুকের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে স্থানীয় সময় আজ সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান এ অভিনয় শিল্পী।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]