Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

বিলওয়ালের ভারত সফর নিয়ে ইমরানের প্রশ্ন

📅 07 May 2023, 09:17 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিলওয়ালের ভারত সফর নিয়ে ইমরানের প্রশ্ন
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান বলেছেন- ‘পাকিস্তান বিশ্বের দরবারে আজ লজ্জিত। বিলওয়াল আপনি পুরো পৃথিবী সফর করুন, সমস্যা নেই। তার আগে আমাদের জানান, দেশের টাকা খরচ করে সেখানে (ভারত) গিয়ে লাভ হয়েছে নাকি ক্ষতি? দেশের টাকা এভাবে খরচ করার আগে কাউকে জিজ্ঞাসা করেছেন?’ খবর ডনের। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারির ভারত সফরের সার্থকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
দেশের সংকটকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের যুক্তরাজ্যের রাজার অভিষেকে যোগদান নিয়েও সমালোচনা করেন ইমরান খান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শনিবারের রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে ইমরান খান এসব কথা বলেন। মিছিল চলাকালে লাহোরে নিজ গাড়ির ভেতর থেকে ইমরান খান বক্তব্য দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগদান উপলক্ষ্যে যুক্তরাজ্যে রয়েছেন। অপরদিকে পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি বৃহস্পতিবার সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে ভারতের গোয়ায় যান। সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারিকে স্বাগত জানান। তাদের দুজনের করমর্দন না হওয়া এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে নাম উচ্চারণ না করে সন্ত্রাসবাদে পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়। এ বিষয়টি পাকিস্তানের জন্য অপমানজনক বলে মনে করছে দেশটির একটি পক্ষ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]