Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

হঠাৎ অচেতন বাসচালক, সহপাঠীদের প্রাণ বাঁচাল স্কুলছাত্র! (ভিডিও)

📅 28 April 2023, 10:18 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
হঠাৎ অচেতন বাসচালক, সহপাঠীদের প্রাণ বাঁচাল স্কুলছাত্র! (ভিডিও)
আন্তর্জাতিক ডেস্ক:: বাস চালানোর সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন চালক। এ সময় নায়কের মতো এসে বাস থামিয়ে সবার প্রাণ বাঁচাল সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। ঘটনার সময় বাসটিতে ছিল ৬৬ যাত্রী। খবর এনডিটিভির। গত বুধবার যুক্তরাষ্ট্রের মিশিগানে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, গাড়ি চালানোর সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন চালক। তৎক্ষণাত লাফ দিয়ে চালকের ভূমিকায় উত্তীর্ণ হয় ওই শিক্ষার্থী। আর একটু পর গাড়ি থেমে যায়।
ওই শিক্ষার্থীর এমন ভূমিকার প্রশংসা করেছেন তার স্কুলের সুপারিনটেনডেন্ট রবার্ট লিভারনইস। তিনি বলেন, মাত্র সপ্তম শ্রেণির শিক্ষার্থী হয়েও অসাধারণ ভূমিকা পালন করেছে এই শিক্ষার্থী। ঘটনার সঙ্গে সঙ্গে দ্রুত সাড়া দিয়েছে। গাড়ি থামার পর সব শিক্ষার্থীকে অন্য গাড়িতে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়ির চালক হঠাৎ অচেতন হওয়ার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা হবে।  
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]