Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে দুই নাতনি ঢাকায়

📅 20 April 2023, 07:59 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে দুই নাতনি ঢাকায়
নিউজ ডেস্ক:: বরাবরই দাদির সঙ্গে ঈদ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। তারা খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো ও শর্মিলা রহমান সিঁথির মেয়ে। এবারও দাদির সঙ্গে ঈদ করবেন জাফিয়া ও জাহিয়া। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এ সময় তাদের মা শর্মিলা রহমান তাদেরকে রিসিভ করেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
দুপুর পৌনে ২টা তারা গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন। শায়রুল জানান, প্রায় এক মাস আগে ঢাকায় আসেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]