Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

প্রধানমন্ত্রীর উপহার ২০০ মডেল মসজিদে ঈদের জামাত হবে

📅 20 April 2023, 07:47 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
প্রধানমন্ত্রীর উপহার ২০০ মডেল মসজিদে ঈদের জামাত হবে
নিউজ ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ২০০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ বছর পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে সারা দেশে নির্মাণাধীন ৫৬৪টি মডেল মসজিদের মধ্যে প্রধানমন্ত্রী ইতোমধ্যে ৪ দফায় ২০০ মডেল মসজিদ উদ্বোধন করেছেন। মডেল মসজিদসমূহে এবার পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত আয়োজন করা হবে বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনি ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই অনুযায়ী, ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬৪টি মসজিদের মধ্যে চার দফায় ২০০টি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। অবশিষ্ট মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]