Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

যুদ্ধ দ্রুত শেষ করতে ‘আগ্রহী’ রাশিয়া

📅 18 April 2023, 06:52 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
যুদ্ধ দ্রুত শেষ করতে ‘আগ্রহী’ রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক::
যত দ্রুত সম্ভব রাশিয়া ইউক্রেনে যুদ্ধ সমাপ্ত করতে চায় বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। খবর সিএনএনের। তিনি বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনের সংঘাতের অবসান ঘটাতে রাশিয়া ‘আগ্রহী’।
ব্রাসিলিয়ায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাইরো ভিইরার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সের্গেই ল্যাভরভ এ কথা বলেন। ল্যাভরভ ইউক্রেনের পরিস্থিতি বোঝার জন্য তার ব্রাজিলিয়ান বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, সম্ভাব্য সমাধানের সন্ধানে ব্রাজিল ‘অবদান রাখার ইচ্ছা প্রকাশ’ করায় রাশিয়া কৃতজ্ঞ। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মঙ্গলবার ব্রাজিলের প্রধানমন্ত্রী লুইস ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। ইউক্রেন বলছে, ক্রিমিয়াসহ এবং কিয়েভের সব অঞ্চল রাশিয়ার সেনারা ছেড়ে দিলেই কেবল শান্তি প্রতিষ্ঠিত হবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]