Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

আ.লীগের মনোনয়ন পেয়ে যা বললেন আজমত উল্লাহ

📅 15 April 2023, 04:31 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আ.লীগের মনোনয়ন পেয়ে যা বললেন আজমত উল্লাহ
নিউজ ডেস্ক:: আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।
শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দল থেকে মনোনয়ন পেয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আজমত উল্লাহ খান। তিনি বলেন, আওয়ামী লীগ এক ও অভিন্ন। তিনি আরও বলেন, মনোনয়ন পাওয়ার পর অন্য সিটি করপোরেশনে যারা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তারাও দু-একজন আমার সঙ্গে কথা বলেছেন। আমরা চেষ্টা করব নৌকাকে বিজয়ী করার। অ্যাডভোকেট আজমত উল্লাহ খান-এর আগে দীর্ঘদিন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাত বছর ধরে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। আজমত ২০১৩ সালে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছিলেন। সেবার বিএনপির এম এ মান্নানের কাছে হেরেছিলেন তিনি। সেই হারের পেছনে দলীয় নেতা জাহাঙ্গীরের বিরোধিতাকে দায়ী করেন আজমত সমর্থকরা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]