Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

এরা কখনোই দেশের স্থিতিশীলতা চায় না: প্রধানমন্ত্রী

📅 10 April 2023, 03:37 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
এরা কখনোই দেশের স্থিতিশীলতা চায় না: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক:: সুশীল সমাজ অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় বসানোর পাঁয়তারা চালাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্র বাদ দিয়ে তারা এমন একটি সরকার আনতে চাচ্ছে, যাদের আনলে গণতন্ত্রের অস্তিত্বই থাকবে না। এদের সঙ্গে যোগ দিয়েছেন কিছু বুদ্ধিজীবী। সোমবার জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তীর বিশেষ অধিবেশনে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
একটি জাতীয় দৈনিকের ভুল সংবাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, একটি ছোট্ট শিশুর হাতে ১০ টাকা দিয়ে তাকে দিয়ে মিথ্যা বলানো। কী বলালো— ভাত মাছ মাংসের স্বাধীনতা চাই। এবং সেটি রেকর্ড করে প্রচার করা। স্বনামধন্য একটি পত্রিকা, নাম তার…, কিন্তু বাস করে অন্ধকারে। প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, গণতন্ত্রের শত্রু, প্রথম আলো দেশের মানুষের শত্রু। আমি খুবই দুঃখের সঙ্গে বলছি যে, এরা কখনোই দেশে স্থিতিশীল পরিস্থিতি চায় না। ২০০৭ সালে যখন ইমারজেন্সি হয়, তখন তারা খুবই উৎফুল্ল। দুটি পত্রিকা আধাজল খেয়ে নেমে গেল।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]