Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

আরও একটি কীর্তি গড়লেন সাকিব

📅 18 March 2023, 05:47 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আরও একটি কীর্তি গড়লেন সাকিব
স্পোর্টস ডেস্ক::  আরও একটি কীর্তি গড়লেন সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে শনিবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাইলফলক স্পর্শ করেন সাকিব। ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে সবশেষ ওয়ানডে ম্যাচে ইংলিশ লেগ স্পিনার রেহান আহমেদকে আউট করে ৩০০তম উইকেট নেওয়ার মধ্য দিয়ে শহিদ আফ্রিদি ও সনৎ জয়াসুরিয়ার পাশে বসেছিলেন সাকিব।
শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৯ বলে ৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেলার পথে ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বিশ্বসেরা এই  অলরাউন্ডার। ওয়ানডেতে ২২৮ ম্যাচে ৫৩টি ফিফটির আর ৯টি সেঞ্চুরির সাহায্যে ৭ হাজার ৬৯ রান করেছেন সাকিব। ৭ হাজার রান আর ৩০০ উইকেটের ‘ডাবল’ও হয়ে গেছে সাকিবের। আর এই ডাবলে সাকিবই দ্রুততম। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ১৪টি সেঞ্চুরির সাহায্যে ১৩ হাজার ৭১৭ রান করেছেন সাকিব। বল হাতে তার শিকার ৬৬২ উইকেট।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]