Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

তাইজুলের বলে ইংলিশদের তৃতীয় উইকেটের পতন

📅 03 March 2023, 02:09 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
তাইজুলের বলে ইংলিশদের তৃতীয় উইকেটের পতন
স্পোর্টস ডেস্ক :: স্কোর একশ হওয়ার আগেই তৃতীয় উইকেট হারাল ইংল্যান্ড। ডেভিড মালানের বিদায়ের পর ক্রিজে নামা জেমস ভিন্সের পতন হলো। তাইজুল ইসলামের বল ব্যাট ছুঁয়ে মুশফিকুর রহিমের গ্লাভসে ধরা পড়ে। মাত্র ৫ রান করলেন ভিন্স, খেলেছেন ১৬ বল। ৯৬ রানে তিন নম্বর উইকেট হারালো সফরকারীরা। ফিল সল্ট ফিরে যাওয়ার পর আরও সাবলীল হয়ে উঠেন জেসন রয়। একের পর এক বাউন্ডারি আসছিল তার ব্যাট থেকে।
অপর প্রান্তে ধীরেসুস্থে এগোচ্ছিলেন দাভিদ মালান। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে ৫৮ রানের জুটিও গড়ে ফেলেন। কিন্তু খুব বেশিক্ষণ রয়কে সঙ্গে দিতে পারলেন না মালান। মেহেদী হাসান মিরাজের ফাঁদে পড়ে অল্পতেই সাজঘরে ফিরতে হয় আগের ম্যাচের সেঞ্চুরিয়ানকে। ইনিংসের ১৬তম ওভারে দলীয় ৮৩ রানে দ্বিতীয় উইকেটটি হারায় ইংল্যান্ড। রাউন্ড দ্য উইকেট থেকে ফুল লেংথে পিচ করা মিরাজের বল শার্প টার্ন নিয়ে সোজা আঘাত হানে মালানের প্যাডে। আবেদনে সাড়া দিয়ে আউটের আঙুল তোলেন আম্পায়ার। মালানও রিভিউ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেননি।  ১৯ বলে কোনো বাউন্ডারি ছাড়াই ১১ রান করেন বাঁহাতি এই ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২১ রান করে ইংল্যান্ড। জেসন রয় ৮০ বলে ৯ চারে ৭৯ রানে এবং জজ বাটলার অপরাজিত আছেন ১২ রানে। এর আগে দলীয় ২৫ রানে উদ্বোধনী জুটি ভাঙেন তাসকিন আহমেদ। । সপ্তম ওভারের তৃতীয় বলে কাভার পয়েন্ট দিয়ে সজোরে ব্যাট চালান সল্ট। কিন্তু বল তার ব্যাটের কানায় চুমু খেয়ে সোজা চলে যায় স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে। তাই ব্যক্তিগত ৭ রানেই থামতে হয় এই ওপেনারকে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এদিনও টস জিতে বাংলাদেশ। তবে আগের ম্যাচেও শুরুতে ব্যাটিং নিলেও এবার আগে বোলিং নেন তামিম। একাদশ অপরিবর্তিতই থাকে, অন্যদিকে দুই পরিবর্তন আনে প্রথম ম্যাচ জেতা ইংল্যান্ড। জফরা আর্চার ও ক্রিস ওকসের পরিবর্তে একাদশে ঢুকেন সাকিব মাহমুদ ও স্যাম কারান।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]