Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 22 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

প্রাথমিক বৃত্তির ফল স্থগিত

📅 28 February 2023, 09:52 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
প্রাথমিক বৃত্তির ফল স্থগিত
নিউজ ডেস্ক:: প্রকাশের চার ঘণ্টার পর প্রাথমিক বৃত্তির ফল স্থগিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) মঙ্গলবার বিকাল ৫টায় সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের ই-মেইলে পাঠিয়ে ফল স্থগিত করে।
তবে কী কারণে ফল স্থগিত করা হলো- তা জানানো হয়নি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো ই-মেইলে বলা হয়, সংশোধিত ফলাফল কয়েকদিনের মধ্যে যাবে। ঘোষিত ফল স্থগিত করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রকাশিত ফলে কিছু ভুল হয়েছে। তা সংশোধনের কাজ শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সংশোধিত ফল প্রকাশ করা হবে। এর আগে দুপুর ১টায় ফল প্রকাশ করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফল প্রকাশ করেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। ঘোষিত ফলে প্রাথমিকের পঞ্চম শ্রেণিতে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ‍্যে ট‍্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]