Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

তৃতীয় সন্তানের বাবা হলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স

📅 26 February 2023, 04:48 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
তৃতীয় সন্তানের বাবা হলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স
আন্তর্জাতিক ডেস্ক::  দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বাবা হওয়ার খবর দিয়েছেন। একই ছবি শনিবার তার স্ত্রী শেখা বিনতে সাঈদ বিন থানি আল মাকতুম নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন। খবর খালিজ টাইমের।
এ খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার লাখ লাখ ফলোয়ার আনন্দ প্রকাশ করেছেন। ২০২১ সালের ২১ মে যমজ সন্তানদের বাবা হন ক্রাউন প্রিন্স। যমজ সন্তানদের নাম রশিদ ও শাইখা। সেই সময় শেখ হামদান খুশির খবরটি ঘোষণা করতে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। শেখ হামদান নিয়মিত সন্তানদের সঙ্গে বিভিন্ন ক্রিয়াকলাপ উপভোগ করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। তিনি যমজ সন্তানদের সঙ্গে উটের দৌড়, ঘুড়ি ও বাজপাখি উড়ানোর ছবিও পোস্ট করেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]