Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করলেন সাহাবুদ্দিন

📅 13 February 2023, 11:24 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করলেন সাহাবুদ্দিন
নিউজ ডেস্ক:: বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত রোববার রাতেই তিনি পদত্যাগ করেন। সোমবার ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে তার ছবি সরিয়ে নেওয়া হয়েছে।
চট্টগ্রামের জেএমসি বিল্ডার্স কোম্পানির পক্ষ থেকে ২০১৭ সালের জুনে তিনি ব্যাংকটির পরিচালক পদে নিযুক্ত হন। এরপর তিনি পরিচালক পদে থেকেই ওই ব্যাংকের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে নিয়োগ পান। গত রোববার পর্যন্ত তিনি ওই পদে বহাল ছিলেন। রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর তিনি ব্যাংকটির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। ফলে ভাইস চেয়ারম্যানের পদ থেকেও তার পদত্যাগ কার্যকর হয়ে গেল। কেননা পরিচালক পদে না থাকলে তিনি ব্যাংকের পর্ষদে থাকতে পারেন না।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]