Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

তুরস্কে উদ্ধার অভিযান শেষ করার ঘোষণা

📅 19 February 2023, 05:30 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
তুরস্কে উদ্ধার অভিযান শেষ করার ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক::  ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার অভিযান শেষ হচ্ছে সোমবার। এ খবর দিয়েছেন দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের (আফাদ) প্রধান ইউনিস সেজার। খবর আলজাজিরার। আফাদের প্রধান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অধিকাংশ এলাকায় ইতোমধ্যে উদ্ধারকাজ সমাপ্ত হয়েছে। এ পর্যন্ত তুরস্কে নিহতের সংখ্যা দাড়িয়েছে ৪০ হাজার ৬৪২ জন।
সাংবাদিকদের ইউনিস সেজার আরও বলেন, সোমবার রাতের মধ্যেই আমরা উদ্ধার কার্যক্রম পুরোপুরি শেষ করতে পারবো। গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় তুরস্ক ও সিরিয়ার বহু ভবন। এ নিয়ে দেশ দুটিতে মোট মৃত্যু হয়েছে ৪৫ হাজারের বেশি মানুষের। ঘরছাড়া হয়েছেন লাখো মানুষ। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান বলেন, ইতিহাসে সবচেয়ে বড় দুর্যোগের মুখোমুখি হয়েছি আমরা, ১১টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে মরণঘাতি এ ভূমিকম্পে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা, বর্তমানে তুরস্ক-সিরিয়ার আড়াই কোটিরও বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]