Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

পদোন্নতি পেয়ে ৪ জন অতিরিক্ত আইজিপি

📅 25 January 2023, 09:54 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
পদোন্নতি পেয়ে ৪ জন অতিরিক্ত আইজিপি
নিউজ ডেস্ক:: পুলিশে ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে চার কর্মকর্তা অতিরিক্ত আইজি হয়েছেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। পদোন্নতিপ্রাপ্তরা হলেন- পুলিশ সদরদপ্তরে কর্মরত জামিল আহমদ, ঢাকার পুলিশ স্টাফ কলেজে কর্মরত মো. হুমায়ুন কবির, পুলিশ সদরদপ্তরে কর্মরত ওয়াই এম বেলালুর রহমান এবং ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম। প্রজ্ঞাপন বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগদানপত্র প্রেরণ করবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত বর্তমান দায়িত্ব পালন করে যাবেন। পুলিশের শীর্ষ পদ পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পর অতিরিক্ত মহাপরিদর্শক ছিলেন ১৮ জন। নতুন চারজনকে নিয়ে এই সংখ্যা এখন ২২ হলো।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]