Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

সাকিবের যে রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি তারকা

📅 21 January 2023, 06:41 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সাকিবের যে রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি তারকা
স্পোর্টস ডেস্ক::  বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলছেন ওয়াহাব রিয়াজ। পাকিস্তানের এই তারকা পেসার বিপিএল খেলতে এসে সাকিব আল হাসান ও আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন। সাকিব আল হাসান ও রশিদ খান টি-টোয়েন্টিতে আগেই ৪০০ উইকেট নিয়েছিলেন। শুক্রবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪ ওভারে ৩৬ রানে ৪ উইকেট শিকার করে সাকিব-রশিদের সেই মাইলফলক স্পর্শ করেছেন ওয়াহাব রিয়াজ।
শুক্রবার ম্যাচ খেলার আগেই ৩৯৭ উইকেট শিকার করেছিলেন ওয়াহাব রিয়াজ। এদিন ৪ উইকেট নেয়ায় তার শিকার হলো ৪০১ উইকেট। প্রথম পাকিস্তানি হিসেবে ৪০০ উইকেট নিতে তাকে খেলতে হয়েছে ৩৩৫ ম্যাচ। রিয়াজের আগে ডোয়াইন ব্রাভো, ইমরান তাহির, সুনিল নারিন, রশিদ খান ও সাকিব আল হাসান টি-টোয়েন্টিতে ৪০০ বা তার বেশি উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টিতে ৫৫৬ ম্যাচে সবচেয়ে বেশি ৬১৪ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডুয়াইন ব্রাভো। বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব নিয়েছেন ৪৩৬ উইকেট।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]