Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

জন্মদিনে সিদ্ধার্থকে বিশেষ উপহার পাঠালেন কিয়ারা

📅 17 January 2023, 04:30 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
জন্মদিনে সিদ্ধার্থকে বিশেষ উপহার পাঠালেন কিয়ারা
বিনোদন ডেস্ক:: ৩৮ বছরে পা দিলেন ‘শেরশাহ’-র অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। পাত্রীর নাম সবার জানা। কিয়ারা আদভানির সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়বেন। যদিও এ বিষয়ে সিদ্ধার্থ-কিয়ারার কেউ কিছু ঘোষণা করেননি। এ মুহূর্তে দুজনেই ব্যস্ত কাজ নিয়ে। তাই প্রিয় মানুষের জন্মদিনে কাছে থাকতে পারলেন না কিয়ারা। তাই বলে উপহার দেবেন না, তা-ও কি হয়!
জন্মদিনেও কাজ থেকে বিরতি নেই সিদ্ধার্থের, রয়েছেন রোহিত শেঠী পরিচালিত ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর সেটে। এদিকে অচিরেই মুক্তি পাচ্ছে অভিনেতার নতুন ছবি ‘মিশন মজনু’। সব মিলিয়ে ব্যস্ততায় কাটছে সিদ্ধার্থের ৩৮তম জন্মদিনটা। অন্যদিকে ছবির শুটিংয়ে ব্যস্ত কিয়ারাও। তাই নিজে না গিয়ে সেটে সিদ্ধার্থের জন্য ফুল ও কেক পাঠালেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে হবে রাজস্থানের জয়সলমেরে। প্রাসাদের মতো বিলাসবহুল হোটেল জয়সলমের প্যালেসে বিয়ের অনুষ্ঠান হবে। সেখানেই নিমন্ত্রিত হবেন অতিথিরা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]