Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

স্বামী-সন্তানকে নিয়ে এবার যা বললেন পরীমনি

📅 16 January 2023, 10:07 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
স্বামী-সন্তানকে নিয়ে এবার যা বললেন পরীমনি
বিনোদন ডেস্ক :: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির সংসারে শান্তি ফিরেছে।স্বামী ও সন্তানকে নিয়ে সুখের সংসার করছেন। অথচ কিছুদিন আগেও বিচ্ছেদের দোড়গোড়ায় ছিলেন তারা। এবার স্বামী ও সন্তানকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পরীমনি।সেটিও আলোচিত হয়েছে।
মূলত মা-বাবা হওয়ার পর একমাত্র ছেলেই যেন সব এ তারকা দম্পতির। নিজেদের মধ্যে ভালোবাসার মান-অভিমান থাকলেও সেসব ভেঙে ফিরে আসতে হয় তাদের একমাত্র ছেলের টানে। বেশ কিছু দিন আগেই ছেলে রাজ্যের পাঁচ মাস হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে ঘরোয়া আয়োজন করে রাজ-পরী। সেই সময় ছেলে রাজ্যকে নিয়ে পরীমনি লিখেছিলেন— ‘বাজানের হাসি। আমাদের ছেলের পাঁচ মাস পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ।’ এবার শুধু ছেলে নয়, স্বামী-ছেলেকে নিয়েই স্ট্যাটাস দিলেন এ অভিনেত্রী। সোমবার নিজের ব্যক্তিগত প্রোফাইল ও অফিশিয়াল পেজে রাজ ও রাজ্যের একটি ছবি পোস্ট করেন পরীমনি। সেখানে তিনি লেখেন— ‘তারা ভিটামিন ডি খায়।’ প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ করেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন ঘোষণা করেন— সন্তান আসছে তাদের ঘরে। গত বছরে ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ-পরী।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]