Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

📅 15 January 2023, 07:16 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
নিউজ ডেস্ক:: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার দুপুরে বিএনপির এই নেতাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে।বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সদ্য কারামুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাবেক মন্ত্রী মির্জা আব্বাস রাজধানীর এভায়কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। শামসুদ্দিন দিদার আরও বলেন, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মির্জা আব্বাসের হার্টবিট অনিয়মিত হয়ে যায়। পাশাপাশি কাশি ও শ্বাসকষ্ট বেড়ে যায়। একইসঙ্গে তার (মির্জা আব্বাস) মূত্রজনিত সমস্যা বেড়ে যাওয়ায় দুপুর আড়াইটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মির্জা আব্বাস বর্তমানে হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন বলে জানান তিনি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]