Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

দেশে দুর্ভিক্ষের তো প্রশ্নই আসে না: খাদ্যমন্ত্রী

📅 31 December 2022, 06:44 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
দেশে দুর্ভিক্ষের তো প্রশ্নই আসে না: খাদ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষকবান্ধব সরকার কৃষকের সারে রেকর্ড পরিমাণ ভর্তুকি দিয়ে যাচ্ছে। বিদ্যুৎ, বীজ ও কৃষি উপকরণ সহজলভ্য করায় কৃষকের উৎপাদন বেড়েছে বহুগুণ। দেশে খাদ্যের কোনো সংকট হবে না, আর দুর্ভিক্ষের তো প্রশ্নই আসে না।
শনিবার সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ছাগল বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের ফলে দেশে ভিক্ষুকের সংখ্যা কমেছে। প্রধানমন্ত্রীর নেওয়া উদ্যোগে ভিক্ষা ছেড়ে এখন তারা আয়বর্ধক কাজের মাধ্যমে সম্মানের পেশায় ফিরে আসছে। খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তার ক্ষেত্র প্রসারিত করেছে। রাষ্ট্রীয়পর্যায়ে দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে। বছরের শুরুতে বিনামূল্যে বই ও দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করে সরকার শিক্ষায় সহায়তা দিয়ে যাচ্ছে। নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের সভাপতিত্বে  অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম এবং নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নাঈম বক্তব্য রাখেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]