Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ফতুল্লায় একটি মসজিদে ইমামের কক্ষে ঝুলছিল কিশোরের লাশ

📅 22 December 2022, 11:52 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ফতুল্লায় একটি মসজিদে ইমামের কক্ষে ঝুলছিল কিশোরের লাশ
নিউজ ডেস্ক:: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মসজিদের দুতলা থেকে বিল্লাল হোসেন নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টায় ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় আল-আমিনবাগ এলাকার বায়তুল কোরবান জামে মসজিদের দুতলায় ইমাম মাওলানা মহিউদ্দিনের রুম থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত বিল্লাল হোসেন (১৭) লালপুর পৌষাপুকুরপাড় এলাকার গার্মেন্টস শ্রমিক আলমগীর হোসেনের ছেলে।
মসজিদের মুয়াজ্জিন রেদওয়ান হোসেন জানান, এশার নামাজের আজানের সময় বিল্লাল মসজিদের দুতলা থেকে একটি ব্যাটারি চুরি করে পালানোর সময় মসজিদের সিঁড়িতে তাকে আটক করি। এরপর ইমাম মাওলানা মহিউদ্দিনকে জানানোর পর তিনি বলেন তার রুমে আটকে রাখতে। নামাজের পর মসজিদ কমিটির কাছে তাকে বুঝিয়ে দেওয়া হবে। এরপর নামাজ শেষে রুমে গিয়ে দেখেন ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে বিল্লাল। বিল্লাল হোসেনের নানি লাল বানু বলেন, বিল্লাল তার বাবা আলমগীর গার্মেন্টসে কাজ করেন। এ মসজিদে প্রায় সময় বিল্লাল নামাজ পড়তে আসেন। সকালে কাজে বের হয়ে আর বাসায় ফেরেনি। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মসজিদে এসে বিল্লালের মরদেহ দেখলাম। বিল্লাল ফাঁস দেয়ার মতো ছেলে না। এর সঠিক তদন্ত চাই। ফতুল্লা মডেল থানার এসআই আবু হানিফ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]