Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ঢাকা ধামরাইয়ে বাস খাদে পড়ে প্রাণ গেল ২ নারীর

📅 17 December 2022, 02:06 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ঢাকা ধামরাইয়ে বাস খাদে পড়ে প্রাণ গেল ২ নারীর
নিউজ ডেস্ক:: ঢাকার ধামরাইয়ে একটি আঞ্চলিক সড়কে শ্রমিকবাহী বাস খাদে পড়ে ২ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতরা নিকটস্থ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। শনিবার সকাল ৭টার দিকে সানোড়া ইউনিয়নের সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কের খাগুরতা (ঝাউবাধা) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকার আকলিমা আক্তার (৪০) ও চৌহাট ইউনিয়নের দেউলি গ্রামের সুরাইয়া বেগম (৩০)। তারা সবাই ধামরাইয়ের কালামপুর ডাউটিয়া এলাকার প্রতীক সিরামিকসের শ্রমিক। প্রতীক সিরামিকসের শ্রমিক মর্জিনা বলেন, আমরা বাসে করে প্রতিদিন অফিসে যাই। আগে যে গাড়ি চালাতো সে অনেক ভালো ছিল। গাড়ি নষ্ট হওয়ার কারণে আগের ড্রাইভার চলে গেছে। যে নতুন এসেছে তার চালানো ভালো না। একলা একলাই গাড়ি নিচে নামিয়ে দিয়ে ছে। গাড়ি ভর্তি মানুষ ছিল। সবাই আঘাত পেয়েছে। আমারও কপাল কেটে গেছে। গাড়িতে ৪০-৫০ জন লোক ছিল। ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ভোর ৬টার দিতে সানোড়া ই উনিয়নের খাগুরতা গ্রামে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রতীক সিরামিকসের বাসটি মানিকগঞ্জের সাটুরিয়া থেকে ধামরাইয়ের কালামপুরে তাদের কারখানায় শ্রমিক আনছিল। বাসটিতে ৪৫ জনের মতো শ্রমিক ছিল। এসময় দুর্ঘটনাবশত বাসটি প্রায় ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে গিয়ে আমরা বাসের ভিতরে সামনের অংশে তিনজনকে আটকা অবস্থায় পাই। ৩০ মিনিটের চেষ্টায় একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও সুরাইয়া ও আকলিমা নামে দুই শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করি। এ ঘটনায় ১০-১৫ জন আহত হয়েছেন। তবে গুরুতর না হওয়ায় তারা নিকটস্থ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]