Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

জেরুজালেমে জোড়া বিস্ফোরণে নিহত ১

📅 23 November 2022, 07:19 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
জেরুজালেমে জোড়া বিস্ফোরণে নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক::  ইসরাইল অধিকৃত জেরুজালেমের প্রবেশপথের কাছের দুটি বাসস্ট্যান্ডে বুধবার পরপর দুটি বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় একজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। ইসরাইলি পুলিশ বিস্ফোরণগুলোকে সন্ত্রাসী বোমা হামলা উল্লেখ করে দাবি করছে, সন্দেহভাজন ফিলিস্তিনিরাই এ হামলা চালিয়েছে।  খবর আল জাজিরার।
খবরে বলা হয়, সকাল ৭টার কিছু পরে গিভাত শৌল এলাকায় জেরুজালেমের প্রধান প্রবেশদ্বারের কাছের একটি বাসস্ট্যান্ডে প্রথম বিস্ফোরণটি ঘটে। এতে বাস স্টপে অপেক্ষমান ১২ জন আহত হন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে তাদের একজন শায়ার জেডেক মেডিকেল সেন্টারে মারা যান। ঠিক ৩০ মিনিটি পর শহরের উত্তরে অবস্থিত রামো এলাকার একটি বাসস্ট্যান্ডে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাতজন আহত হয়েছেন। চারজনের অবস্থা গুরুতর। প্রথম বিস্ফোরণে স্টেশনের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ সন্দেহ করছে, ব্যাগে রাখা রিমোট কন্ট্রোল ডিভাইস দিয়ে এ বিস্ফোরণ ঘটানো হয়। হতাহতের সংখ্যা বাড়ানোর জন্য ডিভাইসগুলো পেরেক দিয়ে প্যাক করা হয়েছিল।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]