Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

বড়শিতে ধরা পড়ল ৩০ কেজির গোল্ডফিশ

📅 22 November 2022, 03:06 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বড়শিতে ধরা পড়ল ৩০ কেজির গোল্ডফিশ
আন্তর্জাতিক ডেস্ক::  ব্রিটিশ এক সৌখিন মৎস্য শিকারির বড়শিতে ধরা পড়ল সাড়ে ৩০ কেজি ওজনের একটি গোল্ডফিশ। ফ্রান্সের ব্লুওয়াটার লেকে মাছ ধরার সময় ৪২ বছর বয়সি ব্রিটিশ নাগরিক এন্ড্রি হ্যাকেটের বড়শিতে এ মাছটি ধরা পড়ে। খবর ওয়াশিংটন পোস্টের। এটি এ যাবৎকালে ধরা পড়া সবচেয়ে বড় গোল্ডফিশ। এটির ওজন ৬৭ পাউন্ড ৪ আউন্স। কমলা রঙের এ কার্পজাতীয় মাছটি ক্যারট নামেও পরিচিত। এর ফলে ব্রিটিশ এ ব্যক্তি বিশ্বরেকর্ড করে ফেললেন। এর আগে সবচেয়ে বড় মাছটির ওজন ছিল ৩০ পাউন্ড (১৩.৬ কেজি)। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় জেসন ফুগেট নামে এক ব্যক্তি ধরেছিলেন ওই গোল্ডফিশটি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]