Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

মোমেনের পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকার বৈধতা নিয়ে রিট খারিজ

📅 21 November 2022, 03:26 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মোমেনের পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকার বৈধতা নিয়ে রিট খারিজ
নিউজ ডেস্ক:: পররাষ্ট্রমন্ত্রী পদে এ কে আব্দুল মোমেনের থাকার বৈধতা নিয়ে করা আলোচিত রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে আইনজীবী কাজী মোস্তাফিজুর রহমান আহাদ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। গত সেপ্টেম্বরে এ কে আব্দুল মোমেনকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করতে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এরশাদ হোসেন রাশেদ। এর আগে গত ৫ আগস্ট তাকে আইনি নোটিশ পাঠান তিনি। রোববার শুনানি শেষে আদালত আজ আদেশের জন্য দিন রাখেন। এর ধারাবাহিকতায় আদেশ দেওয়া হয়।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]