Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 22 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

পর পর ১০ বার হৃদরোগে আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা

📅 20 November 2022, 01:34 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
পর পর ১০ বার হৃদরোগে আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা
বিনোদন ডেস্ক:: টালিউড অভিনেত্রী ঐন্দ্রিলার অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎকরা। শনিবার রাতে তিনি অন্তত ১০ বার হৃদরোগে আক্রান্ত (কার্ডিয়াক অ্যারেস্ট) হয়েছেন। অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। খবর আনন্দবাজার পত্রিকার।
হাসপাতাল সূত্র জানিয়েছে, শনিবার রাতে পর পর বেশ কয়েকবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলা। তাকে সিপিআর দেওয়া হয়েছে। এখনো ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছেন অভিনেত্রী। কিন্তু সব রকম সাপোর্টে থাকা সত্ত্বেও তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। চিকিৎসকরা সারাক্ষণ তার সঙ্গেই রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বস্তুত বৃহস্পতিবার রাতে জানা যায়, অভিনেত্রীর রক্তচাপ ওঠানামা করছে। সংক্রমণের জন্য চলছে কড়া কড়া ওষুধ। বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিকের মাত্রা। চিকিৎসকরা জানিয়েছিলেন, ঐন্দ্রিলা চোখ খুলছেন না। তার সারা শরীর অসাড়। মুখের কোনো প্রতিক্রিয়া নেই। তার পর শনিবার সন্ধ্যা থেকেই ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। সন্ধ্যার পর থেকে কয়েকবার হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’ হয় তার। এর মধ্যে শনিবার রাতে আচমকা দেখা যায়, ঐন্দ্রিলার বন্ধু সব্যসাচী চৌধুরী ফেসবুক থেকে ঐন্দ্রিলাকে নিয়ে করা সব পোস্ট মুছে দিয়েছেন। গত কয়েক দিনে ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতি নিয়ে একাধিক পোস্ট তিনি করেছিলেন। কেন সেসব পোস্ট মুছে দিয়েছেন, তা জানা যায়নি। তবে সব্যসাচীকে পোস্ট মুছে ফেলতে দেখে আরও চিন্তিত হয়ে পড়েছিলেন অনুরাগীরা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]