Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 22 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১৫

📅 18 November 2022, 06:56 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক:: ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 
বৃহস্পতিবার রাতে দেশটির উত্তরাঞ্চলীয় শহর সুলাইমানিয়ার একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। খবর রয়টার্স।
শুক্রবার দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে, বিস্ফোরণের পর ওই আবাসিক এলাকায় আগুন লেগে যায়। আগুনে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ও অন্তত পাঁচটি গাড়ি ভস্মীভূত হয়। টানা ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানিয়েছে, সুলাইমানিয়ার ওই আবাসিক এলাকার একটি বাড়ির ছাদে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলে অন্তত তিনটি বাড়ি ধ্বংস হয়ে যায়। এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন সুলাইমানিয়া প্রদেশের গভর্নর হাভাল আবু বাকের।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]