Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 22 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

ফাইনাল ও টুর্নামেন্ট সেরা স্যাম কারেন

📅 13 November 2022, 06:58 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ফাইনাল ও টুর্নামেন্ট সেরা স্যাম কারেন
স্পোর্টস ডেস্ক::  টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড ক্রিকেট দল। রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত বোলিং করে ফাইনাল সেরা হওয়ার পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতে নেন ইংলিশ তারকা স্যাম কারেন।
ফাইনাল ম্যাচে অসাধারণ বোলিং করেছেন স্যাম কারেন। ৪ ওভারে মাত্র ১২ রান খরচ করে পাকিস্তানের তিন তারকা ব্যাটসম্যান ওপেনার মোহাম্মদ রিজওয়ান, টপঅর্ডার শান মাসুদ ও মিডেল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ নওয়াজকে আউট করেন। পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিতে অগ্রণী ভূমিকা রাখেন কারেন। এমন নান্দনিক বোলিংয়ের কারণেই ফাইনালে সেরার পুরস্কার জয়ের পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতে নেন ইংলিশ এই অলরাউন্ডার। নয় জনের সংক্ষিপ্ত তালিকা দিয়েছিল আইসিসি। সেখান থেকে নির্বাচক ও সমর্থকদের ভোটে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও হয়েছেন ইংল্যান্ডের স্যাম কারেন। তিনি এবারের বিশ্বকাপে  ৬ ম্যাচে ১৩ উইকেট শিকার করেন। অতীতের সাত আসরে টুর্নামেন্ট সেরা হন যথাক্রমে- পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি, শ্রীলংকার তিলকরত্নে দিলশান, ইংল্যান্ডের কেভিন পিটারসেন, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন, ভারতের বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তবে বিরাট কোহলি ২০১৬ ও ২০২১ সালের আসরে  দুইবার টুর্নামেন্ট সেরা হন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]