Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

ফাইনালে বৃষ্টি হলে কী হবে?

📅 11 November 2022, 05:14 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ফাইনালে বৃষ্টি হলে কী হবে?
স্পোর্টস ডেস্ক::  আগামী রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ইংল্যান্ড। দল দুটি দ্বিতীয়বারের মতো শিরোপার দুয়ারে। ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর আগেই দুঃসংবাদ দিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর। রোববার সন্ধ্যায় মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা শতকরা ৯৫ ভাগ। ৮ থেকে ২০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ধারণা করা হচ্ছে, ফাইনাল দেখতে মেলবোর্নে ৯০ হাজার দর্শক মাঠে থাকবেন। কিন্তু বৃষ্টি হলে ম্যাচটি পরিত্যক্ত হতে পারে। সে ক্ষেত্রে সোমবার রিজার্ভ ডেতে ম্যাচটি মাঠে গড়াবে। তবে যদি সোমবারও বৃষ্টির কারণে খেলা মাঠে না গাড়ায় তখন যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে পাকিস্তান-ইংল্যান্ডকে। সে ক্ষেত্রে উভয় দল শিরোপা ভাগাভাগি করে নেবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]