Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

ডেংগুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

📅 10 November 2022, 07:29 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ডেংগুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
নিউজ ডেস্ক:: দেশে গত ২৪ ঘণ্টায় ডেংগু আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে আরও ৫ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গিতে ১৯২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ সময়ের মধ্যে ডেংগু আক্রান্ত হয়ে নতুন করে ৮৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৪৮ জনে। প্রতিবেদনে বলা হয়েছে,ডেংগু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪৭৫ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৩ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৯১৫ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ৩৩৩ জন। চলতি মাসের প্রথম ১০ দিনে দেশে ডেংগুতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৬২ জন এবং এ সময়ে মারা গেছেন ৫১ জন। গত অক্টোবর মাসে দেশে ২১ হাজার ৯৩২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ৮৬ জন। সব মিলিয়ে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত (১০ নভেম্বর) দেশে ৪৬ হাজার ৪৮৬ জন ডেংগুতে আক্রান্ত হয়েছেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]