Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

অ্যাঞ্জেলিনা জোলির মতো হতে চান মিম

📅 10 November 2022, 02:27 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
অ্যাঞ্জেলিনা জোলির মতো হতে চান মিম
বিনোদন ডেস্ক:: বিদ্যা সিনহা মিম। এ সময়ের আলোচিত চিত্রনায়িকা। গত দুই মাসে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। বিশেষ করে গত কুরবানির ঈদে তার অভিনীত ‘পরান’ সিনেমাটি দিয়ে নিজেকেই ছাড়িয়ে গেছেন মিম। বলা চলে ২০২২ সালের শেষটা তারই দখলে। অকপটে স্বীকারও করেছেন তা। মিম বলেন, ‘ভালো একটি বছর যাচ্ছে।’ আজ এ নায়িকার জন্মদিন। কথাচ্ছলে সেটা স্মরণ করিয়ে দিতেই বলেন, ‘জন্মদিনের আনন্দ কী বলব। চলতি বছরটি অনেক আনন্দের যাচ্ছে। আর এক মাস পরই নতুন বছর। জানি না কী হবে তেইশে। তবে বাইশ খুব ভালো কাটছে। নিশ্চয়ই বাইশের জন্মদিনও খুব ভালো কাটবে।’
জন্মদিনের কথা বলতেই বাইশকে বারবার প্রসঙ্গক্রমে টেনে নিয়ে আসেন মিম। এর কারণও আছে। শুধু সিনেমাই নয়, ব্যক্তিজীবনেও এ বাইশ সালের গুরুত্ব তার কাছে অনেক বেশি। এ বছরই তিনি বিয়ে করেছেন। আর এ বছরই প্রথমবার স্বামীর সঙ্গে জন্মদিন পালন করবেন। জানিয়েছেন, চট্টগ্রামে একটি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়েই তার জন্মদিন পালিত হবে। জন্মদিন প্রসঙ্গে তিনি বলেন, ‘জন্মদিন আমার কাছে ভিন্ন এক অনুভূতির নাম। একটি বছর চলে গেল। হিসাবের খাতায়ও অনেক কিছু জমে গেল। পাশাপাশি আগামী দিনে কীভাবে কী করব সে নিয়েও পরিকল্পনা শুরু হলো। এই তো।’ জন্মদিনের আয়োজন সম্পর্কে জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘বিশেষ কোনো আয়োজন নেই। এবার জন্মদিন ঢাকার বাইরে একটি ওপেনিং অনুষ্ঠানে কাটাব আমার স্বামীর সঙ্গে। এ ছাড়া আমার ভক্তরা কিছু আয়োজন করবে শুনেছি। আশা করি সুন্দর একটি দিন কাটবে।’
অভিনয়ে এরই মধ্যে বাজিমাত করেছেন মিম। বিশেষ কোনো গল্প বা চরিত্রে অভিনয়ের তৃষ্ণা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে এখন তো সিনেমাতে ভিন্নতা এসেছে, বিশেষ করে গল্পের ক্ষেত্রে। আমার খুব ইচ্ছা অ্যাকশন ঘরানার সিনেমায় কাজ করা। বিশেষ করে অ্যাঞ্জেলিনা জোলি যে ধরনের গল্প এবং চরিত্রে অভিনয় করেন সে রকম গল্প আমাকে খুব টানে। মাঝে মাঝে তার চরিত্র বা অ্যাকশান দৃশ্যে নিজকে কল্পনা করি। এমন গল্পে কাজ করতে খুব আগ্রহ আমার।’ নিজের বর্তমান অবস্থান নিয়ে কতটা সন্তুষ্ট জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘আমার ক্যারিয়ার ও বর্তমান অবস্থান নিয়ে খুব ভালো আছি। এ বয়সে দর্শক ভক্তদের যে ভালোবাসা পেয়েছি তাতে আমি মুগ্ধ। দিন শেষে আমরা দর্শকদের ভালোবাসার জন্যই কাজ করি। তারা যদি আমাদের অভিনয়কে ভালো না বাসত তাহলে তো অভিনয় কন্টিনিউ করতে পারতাম না। মূলত দর্শকদের জন্যই এত দূর আসা।’
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]