Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল

📅 22 October 2022, 10:48 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল
নিউজ ডেস্ক:: খুলনায় বিএনপির নেতাকর্মীদের ওপর ক্ষমতাসীন দলের ‌‘হামলার’ প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি নাইটেঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, ‘কোনো বাধাই বিএনপিকে আর দমাতে পারবে না। হামলা-মামলা-নির্যাতন জনগণ আর তোয়াক্কা করে না। বিএনপির সঙ্গে সর্বস্তরের জনগণ মাঠে নেমেছে। খুলনার জনসমাবেশ সেটাই প্রমাণ করে। খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর ঊর্ধ্বগতির প্রতিবাদে জনগণ ফুসে উঠেছে। জনগণের আন্দালন আর দমানো যাবে না। সরকারের বিদায় ছাড়া জনগণের সামনে বিকল্প কিছু নেই।’ বিক্ষোভ মিছিলে আরও ছিলেন- বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যুবদল মহানগর দক্ষিণের আহ্বায়ক গোলাম মওলা শাহিন, সদস্য সচিব এনাম আহমেদসহ কয়েকশ নেতাকর্মী।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]