Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 22 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ঢাকায় পৌঁছেছেন ব্রুনাইয়ের সুলতান

📅 15 October 2022, 04:40 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ঢাকায় পৌঁছেছেন ব্রুনাইয়ের সুলতান
নিউজ ডেস্ক:: তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ। শনিবার দুপুরে একটি ভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
এ সময় মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে ব্রুনাই সুলতানকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেবে তিন বাহিনীর একটি চৌকস দল। এর পর সেখান থেকে সুসজ্জিত মোটর শোভাযাত্রায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিয়ে যাওয়া হবে হাসানাল বলকিয়াহকে। সেখানে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। রোপণ করবেন গাছের চারা। সই করবেন পরিদর্শন বইতে। তিন দিনের এই সফরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথা রয়েছে ব্রুনাইয়ের সুলতানের। সই হওয়ার সম্ভাবনা আছে ৫টি চুক্তি ও সমঝোতা স্মারক।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]