গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা:  রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন,  গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে চলবে ইনশাআল্লাহ।

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বাদ আছর বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুফতী আবু তাহের মিসবাহ’র পরিচালনায় গণমিছিল পূর্ব সমাবেশে সভাপতি বক্তব্যে ডা: রিয়াজ উপরোক্ত কথাগুলো বলেন।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, মহানগর সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা সভাপতি মাওলানা রেদোয়ানুল হক চৌধুরী রাজু, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা বদরুল ইসলাম, মহানগর সভাপতি মুহাম্মাদ জাকির হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুরশেদ আহমদ চৌধুরী, মহানগর সভাপতি জাকাওয়াত চৌধুরী পাশা প্রমুখ।

ডা: রিয়াজ আরও বলেন, নির্বাচনের আগে গণভোটের পক্ষে প্রচারণা চালানো হলেও এখন সেই অঙ্গীকার বাস্তবায়ন করা হচ্ছে না। দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণের কারণে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না। বক্তারা আরও বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে। অনতিবিলম্বে টালবাহানা না করে জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানে যারা গণহত্যার সাথে জরিত তাদেরকে আইনের আওতায় এনে দ্রæত বিচার নিশ্চিত করতে হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *