চাঁপাইনবাবগঞ্জে বিএসএফকে পুশ ইনে সহায়তার অভিযোগে বিজিবির হাতে আটক ৭

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক –

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিএসএফের পুশ ইন কার্যক্রমে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৬ জুন) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোমবার (১৬ জুন) রাতে রোকনপুর সীমান্ত দিয়ে স্থানীয় মাঝির সহায়তায় নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বিজিবির টহল দলের সদস্যরা তা প্রতিহত করে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, বিভিন্ন সময়ে বিএসএফের পুশ ইন কার্যক্রমে সহায়তা করার অভিযোগে ৭ বাংলাদেশিকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি। সোমবার রাতেই তাদের থানায় হস্তান্তর করা হয়।

এর আগে, গত ১৩ জুন একই সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে বিএসএফ ওই ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *