বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচিত হওয়ায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্যে সাক্ষাৎকালে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে নগরভবনে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি মো. আনছার আলীর নেতৃত্বে বিসিবির পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীকে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের সাধারণ সম্পাদক সুহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক আলমাছ আলী, সিনিয়র সদস্য টিটু আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের নোয়াগাঁও পশ্চিমপাড়ার বিশিষ্ট মুরুব্বি ও অব. সেনা সদস্য মফিজুল ইসলাম, মুরুব্বি লালু মিয়া, আনোয়ার মিয়া, ফেরদৌস মিয়া প্রমুখ।

সাক্ষাতকালে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের নেতৃবৃন্দ বলেন, যুব সমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। যুবকদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আব্দুল কাইয়ুম চৌধুরী বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে ক্রীড়াঙ্গনের উন্নয়নে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করবেন বলে আমরা আশাবাদী।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *