জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধি নয়: দুর্নীতি কমাতে হবে আলহাজ্ব মাওলানা এমরান আলম

বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের মাসিক বৈঠক সোমবার (৮ জুন) বাদ মাগরিব লালদিঘীরপারস্থ মজলিস কার্যালয়ে শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, বি.কে.এম সিলেট মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানা উল্লাহ, মাওলানা আব্দুল আহাদ, কমর উদ্দিন, মাওলানা ডা: মোস্তফা আহমদ আজাদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা রিয়াজ আল মামুন, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুস সালাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফয়জুন নূর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, মাওলানা আব্দুল মুহাইমিন, মাওলানা জহুরুল হক, ক্বারী মাওলানা আনোয়ারুল হক, মাওলানা বুকাইর আহমদ, মুহাম্মদ ইউসুফ প্রমুখ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, এবারই একবারে সবচেয়ে বেশি বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা হলো। এমন বাস্তবতায় বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব শুধু বিদ্যুৎ বিলেই সীমাবদ্ধ থাকবে না। সামগ্রিকভাবে জীবনযাত্রার ব্যয় বাড়বে। এটা যাবে সাধারণ আয়ের মানুষের পকেট থেকে। দেশে সীমিত ও সাধারণ আয়ের মানুষই বেশি। তিনি বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের নেয়া সাম্প্রতিক সিদ্ধান্ত অগণতান্ত্রিক, অন্যায্য ও গণবিরোধী বলেই দেশবাসী মনে করেন। মূল্যবৃদ্ধি ছাড়াও অন্য কোনোভাবে বিদ্যুতের লস কমানোর লক্ষ্যেই সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। জ্বালানি তেলের পর বিদ্যুতের মূল্য রেকর্ড পরিমাণ বৃদ্ধি করাটা জনস্বার্থ বিরোধী। তিনি আরও বলেন, জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধি নয়: দুর্নীতি কমাতে হবে।

বৈঠকে বিগত মাসের রিপোর্ট পেশ পর্যালোচনা ও দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস বিভিন্ন ওয়ার্ড সফর গঠন-পূণর্গঠন সহ ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *