৫ ট্রেনের বিলম্ব, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড়

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক –

ঈদুল আজহার ছুটিতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে। ঈদের ছুটির প্রথম দিনে আজ সোমবার (২৫ মে) অন্তত পাঁচটি ট্রেন বিলম্বে ছেড়েছে, এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

জানা গেছে, ঈদযাত্রার এই ব্যস্ততার মাঝেই উত্তরাঞ্চলগামীসহ ৫টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। এই কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

স্টেশন সূত্রে জানা গেছে, সকাল থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে প্রায় ১৫টি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ত্যাগ করলেও ২টি ট্রেন বিলম্বে ছেড়েছে এবং আরও ২টি ট্রেন নির্ধারিত সময় পার হওয়ার পরও প্ল্যাটফর্ম ছাড়েনি।

জানা গেছে, সকাল ৬টার ধূমকেতু এক্সপ্রেস আধা ঘণ্টা পিছিয়ে সকাল সাড়ে ৬টায় এবং সকাল ৬টা ৪৫ মিনিটের নীলসাগর এক্সপ্রেস দীর্ঘ বিলম্বের পর সকাল ৮টা ১০ মিনিটে স্টেশন ছেড়ে যায়। রংপুর এক্সপ্রেস সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটির সম্ভাব্য সময় দেওয়া হয় সকাল ১০টা ৪৫ মিনিট। ব্রাহ্মণবাড়িয়াগামীমে তিতাস কমিটার ট্রেন ৯ট ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটির বিলম্বিত সিডিউল দেওয়া হয়েছে সকাল ১০টা ৫০ মিনিটে। এছাড়া সকাল ১০টা ১৫ মিনিটের একতা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টা পার হয়ে গেলেও তখন পর্যন্ত প্ল্যাটফর্মেই এসে পৌঁছায়নি।

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঢাকা ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। টিকিট সংকট, সড়কে যানজট ও নিরাপত্তার বিষয় মাথায় রেখে বাড়ি ফিরছেন তারা। সরকারি ছুটির আগে বাড়ি ফেরায় তাদের গুনতে হচ্ছে না বাড়তি ভাড়া। বিষয়টি নিয়ে স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে ঘরমুখো এসব মানুষকে।

আর ছুটি না হওয়ায় বাস টার্মিনালে নেই যাত্রীদের চাপ। তবুও নির্ধারিত সূচি অনুযায়ী ছাড়ছে দূরপাল্লার সব বাস। সোমবার রাজধানীর বহিরাগম পথ, বাস টার্মিনালগুলো ঘুরে এবং যাত্রী ও পরিবহণসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমনটা জানা গেছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *