ওসমানী শিশুপার্ক থেকে ২টি ধারালো চাকুসহ ০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার

সিলেট কোতোয়ালী মডেল থানা অভিযান চালিয়ে  ওসমানী শিশুপার্ক সংলগ্ন পাবলিক টয়লেট এর পাশে থেকে ২টি ধারালো চাকুসহ ০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

গতকাল শুক্রবার  ২২/০৫/২০২৬ খ্রি. বিকাল অনুমান ১৫.৩০ ঘটিকায় এসআই (নিঃ) মোঃ সোলায়মান মিয়া ও বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন ওসমানী শিশুপার্ক সংলগ্ন পাবলিক টয়লেট এর পাশে অভিযান পরিচালনা করে ০২টি চাকুসহ ০৪ (চার) জন ছিনতাইকারীকে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধভাবে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের নিকট হইতে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান মালামাল ছিনতাই করিয়া আসিতেছে মর্মে জানা যায়। আটককৃতরা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।

আটককৃত আসামীঃ
১। মোঃ সাজা মিয়া (৩২), পিতা- আলমগীর মিয়া, মাতা-মৃত আয়নামতি  বেগম, সাং- সওদাগরটুলা, বাসা নং-৫৯, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট, ২।সফর আলী (২৫), পিতা- মৃত আব্দুল কাদির, মাতা-কুলসুমা বেগম, সাং- পলিগ্রাম বাগবেড় বাজার সংলগ্ন, থানা- বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- আখালিয়া নয়াবাজার, থানা- জালালাবাদ, জেলা- সিলেট, ৩। রুবেল মালত (৩৫), পিতা- মৃত হামিদ মালত, সাং- চাকধ লিয়াকত মাদবর কান্দি, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর এবং ৪। মোঃ মোশারফ হোসেন (৩৬), পিতা- মোঃ নুরুল ইসলাম, মাতা-মোছাঃ ছকিনা বেগম, সাং- মাছিমপুর, সাদিপুর-০২, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট।

উক্ত ঘটনায় কোতোয়ালী মডেল থানার মামলা নং-৫২, তারিখ- ২৩/০৫/২০২৬ খ্রি., ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী-২০১৯)এর ৪/৫ রুজু করা হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *