সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযান চালিয়ে ৮,৬০,০০০/- (আট লক্ষ ষাট হাজার) টাকার ৪৩ বস্তা ভারতীয় ফুসকা উদ্ধার ও ০১টি ট্রাক আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার ০৮/০৫/২০২৬খ্রি. সকাল আনুমানিক ১১.৫০ ঘটিকায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই(নিঃ) মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন উৎস হতে প্রাপ্ত তথ্য মতে কোতোয়ালী মডেল থানাধীন কালিঘাটস্থ ছড়ারপাড় পয়েন্টে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে পরিত্যক্ত ০১টি রেজিস্ট্রেশন নাম্বারবিহীন হলুদ রংয়ের ড্রাম ট্রাকের ভিতর হতে ৪৩ (তেতাল্লিশ) বস্তা ভারতীয় ফুসকা, ওজন ২১৫০ কেজি, আনুমানিক মূল্য ৮,৬০,০০০/- (আট লক্ষ ষাট হাজার) টাকা উদ্ধারপূর্বক জব্দ করেন।
উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-১৫, তারিখ-০৯/০৫/২০২৬খ্রি., ধারা- The Special Power Act, 1974 এর 25B(1)(B)/25D রুজু হয়। পলাতক আসামিদের সনাক্তকরণ ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
৪৩ বস্তা ভারতীয় ফুসকা’সহ ১টি ট্রাক আটক করেছে পুলিশ
কমেন্ট
