বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে বুধবার (৬ মে) বাদ মাগরিব লালদিঘীরপারস্থ মজলিস কার্যালয়ে মাসিক কার্যনির্বাহী বৈঠক শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, মুফতি মাওলানা আলী আহমদ, মাওলানা কমর উদ্দিন, ডা: মাওলানা মোস্তফা আহমদ আজাদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, মাওলানা সৈয়দ শুয়াইব আহমদ, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা বুকাইর আহমদ, মাওলানা আব্দুল মন্নান আজাদ, হাফিজ তারেক হাসান সাহেদ, হাফিজ মাওলানা তফজ্জুল হক, মাওলানা আব্দুল মুহাইমিন, মুফতি মোস্তফা হোসাইন, মুহাম্মদ সিকন্দর আলী, মুহাম্মদ ইউসুফ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা এমরান আলম বলেন, ২০১৩ সালে ৫-৬ মে ঐতিহাসিক শাপলা চত্ত¦রে হেফাজতে ইসলামের আহবানে লাখো জনতার সমাবেশে গভীর রাতে ঘুমন্ত ও ইবাদতরত অবস্থায় ধর্মপ্রাণ মুসলিমদের উপর নির্বিচারে গুলি চালিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে হত্যাকারীদের ফাঁসির জোর দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, নতুন করে আর যেন কোন ফ্যাসিবাদ সৃষ্টি না হয় সেজন্য দেশের ৭০% জনগনের গণভোটের রায়কে গুরুত্ব দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
বৈঠকে বিগত মাসের কার্যক্রমের পর্যালোচনা ও আগামী ১৬ মে বাদ মাগরিব গণভোটের রায় বাস্তবায়নে সরকারের অনিহা জনগণ উদ্বিগ্ন শীর্ষক গোলটেবিল বৈঠক তালতলাস্থ হোটেল গুলশানের হলরুমে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শাপলা চত্ত্বরে গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: আলহাজ্ব মাওলানা এমরান আলম
কমেন্ট
