বদলিজনিত বিদায়ে অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদকে সংবর্ধনা

মুন্সিগঞ্জ প্রতিনিধি-

মুন্সিগঞ্জে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদের বদলিজনিত বিদায় উপলক্ষে তাকে আন্তরিক সংবর্ধনা প্রদান করেছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা পরিবার। বুধবার বিকেলে মুন্সিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বক্তারা বিদায়ী কর্মকর্তা মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদের পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার নির্বাহী সম্পাদক বর্ষন মোহাম্মদ, সহকারী সাহিত্য সম্পাদক মেহেদী হাসান হিমেল, স্টাফ রিপোর্টার মোহাম্মদ রাজু, সিরাজদিখান প্রতিনিধি সিজান খান, মুন্সিগঞ্জ সদর প্রতিনিধি সারোয়ার শরীফ সোহান, প্রতিনিধি জুয়েল শেখ, সৌরভ মাঝিসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ মুন্সিগঞ্জে দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে প্রশাসনিক শৃঙ্খলা ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় ছিল, যা জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করেছে।
বিদায়ী বক্তব্যে মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ মুন্সিগঞ্জে তার কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং সহকর্মী, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মুন্সিগঞ্জে কাজ করার সময় তিনি যে আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছেন, তা তিনি সবসময় স্মরণ রাখবেন।
শেষে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে এক আবেগঘন পরিবেশে তার বিদায় সম্পন্ন হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *