সিলেট মহানগর বিএনপির ১৪নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক, ডিজিটাল আসক্তি এবং সব ধরনের বিপথগামিতা থেকে দূরে রাখতে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালে দেশের নতুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে গড়ে তুলতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন, যার মূল লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং ক্রীড়াকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করা।
তিনি আরো বলেন, আমাদের তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা যদি খেলাধুলার মাঠে ব্যস্ত থাকে, তবে সমাজ থেকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড এমনিতেই নির্মূল হয়ে যাবে। ছাত্রদল কেবল রাজপথের আন্দোলন নয়, সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ডেও অগ্রণী ভূমিকা পালন করছে এটি তারই প্রমাণ।
রবিবার (৩ মে) রাতে সিলেট মহানগর ১৪নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছিল গত ১ মে (শুক্রবার) কদমতলীস্থ লেটস ফুটবল ইনডোরে।
১৪নং ওয়ার্ড ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান নাজিরের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদল নেতা আকিব শাহ্ এবং সরকারি কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ রাহাত এর যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও ছড়ারপাড় যুব উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ মাসুম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লায়েক আহমদ, উমন আহমদ, জামান খান, পাশা আহমদ, আফজাল আহমদ, আবিদ আহমদ, পরিচালনা কমিটির হাসান উদ্দিন রিফাত, লাহিম আহমদ রানা, রাকিব শাহ, জুম্মান আহমদ, সজিব আহমদ প্রমুখ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন জুনাইদ আহমদ।
টুর্নামেন্টের সমাপনী দিনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে চূড়ান্ত খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি
মাদক ও বিপথগামিতা রুখতে খেলাধুলার বিকল্প নেই: নজরুল ইসলাম মুনিম
কমেন্ট
