বাংলাদেশ মুনিপুরী সাহিত্য সংসদের সাবেক সভাপতি বিশিষ্ট কবি ও সংগঠক শেরাম নিরঞ্জনের মাতা লোকমনি দেবী (৮৬) রবিবার দুপুর দেড়টায় লামা বাজারস্থ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরলোকগমন করেছেন।
বার্ধক্য জনিত কারণে, বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে মুনিপুরী সম্প্রদায়ে শোকাহত।
রবিবার সন্ধ্যায় নগরীর সাগরদীঘিরপাড়স্থ মণিপুরী শ্মশানঘাটে তাঁর অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
কবি শেরাম নিরঞ্জনের মাতার অকাল প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহা, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক নামব্রম শংকর, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার সিংহ, যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু সিংহ, চিত্রশিল্পী এন. যোগেশ্বর অপু, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশ, শ্রী শ্রী কৃষ্ণ বলরাম জিউড় আখড়া কমিটির সাধারণ সম্পাদক বিকাশ সিংহ রাজু প্রমুখ।


