বাগবাড়ী আল মদিনা আবাসিক এলাকার দীর্ঘদিনের রাস্তা’র সমস্যার সমাধানে-জনাব কাইয়ুম চৌধুরীর নিকট দরখাস্ত

সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের বাগবাড়ী আল মদিনা আবাসিক এলাকার দীর্ঘদিনের রাস্তা’র সমস্যার সমাধানে উন্নয়নমূলক কাজের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব কাইয়ুম চৌধুরীর নিকট দরখাস্ত প্রদান করেছেন এলাকাবাসী’র  মুরব্বিরা ও সমাজ সেবকরা ।

আল মদিনা আবাসিক এলাকা, উত্তর বাগবাড়ি এর কার্যকরী কমিটি’কে সাথে নিয়ে সিলেট সিটি কর্পোরেশন এর মাননীয় প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী’র সাথে সাক্ষাৎ এবং স্মারকলিপি প্রদান করেন ।  স্মারকলিপিতে আল-মদিনা আবাসিক এলাকার রাস্তা ও ড্রেইন নির্মানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

আল মদিনা আবাসিক এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক হাফিজ মহিবুর রহমান , সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, উপদেষ্টা সৈয়দ নূরসহ অন্যান্য নেতৃবৃন্দ’রা।

তবে এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে রাস্তার উন্নয়ন কাজ শুরু হবে এবং জনদুর্ভোগের অবসান ঘটবে। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *